যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরান ও তাদের মিত্র

2026-06-23T19:01:00+00:00
2026-06-23T19:04:03+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৭:০৪ পিএম
সংগৃহীত ছবি
ইসরায়েলের নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) পশ্চিম তীরের গুশ এৎজিয়নে রিজার্ভ বাহিনীর যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। নেতানিয়াহুর মতে, দীর্ঘমেয়াদে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জন জরুরি।

তিনি বলেন, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সহায়তার জন্য ইসরায়েল কৃতজ্ঞ। তবে এখন সময় এসেছে নিজেদের অস্ত্র নিজেরাই তৈরি করার এবং স্বাধীন প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা গড়ে তোলার।

নেতানিয়াহু আরও বলেন, ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে ইসরায়েল কঠোর অবস্থানে রয়েছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য আঘাত হানা হয়েছে। তবে সংঘাতের বিষয়টি এখনও শেষ হয়নি। ভবিষ্যতে দেশের অবস্থান ও নিরাপত্তা অনেকাংশে নিজস্ব শক্তির ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য, আগামী কয়েক দশকে ইসরায়েলের নিরাপত্তা ও সক্ষমতা নির্ধারিত হবে দেশটির নিজস্ব শক্তি দিয়ে। সে কারণেই সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় অস্ত্র উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নেতানিয়াহু বলেন, তিনি এমন একটি ইসরায়েল দেখতে চান, যার নিজস্ব ও স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা থাকবে এবং গুরুত্বপূর্ণ সামরিক চাহিদা পূরণে বাইরের সহায়তার ওপর নির্ভর করতে হবে না।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর প্রয়োজনীয়তার কথা বলে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার সাম্প্রতিক এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: