ইরানকে তেল বিক্রিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের তেল বিক্রির ওপর সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি বিভাগ ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায়

2026-06-22T20:37:36+00:00
2026-06-22T21:22:12+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানকে তেল বিক্রিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৯:২২ পিএম
সংগৃহীত ছবি
ইরানের তেল বিক্রির ওপর সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি বিভাগ ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স জারি করেছে, যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রি অনুমোদিত থাকবে।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে অবাধ নৌ-চলাচল নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, ওই সমঝোতার অংশ হিসেবে ট্রেজারি বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির জন্য ৬০ দিনের অস্থায়ী সাধারণ লাইসেন্স দিয়েছে।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা বাস্তবায়ন নিয়ে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে। উভয় পক্ষের আলোচনায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌ-চলাচল পুনরুদ্ধার এবং ইরানের পরমাণু কর্মসূচির আন্তর্জাতিক তদারকির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ৬০ দিনের এই লাইসেন্সের মেয়াদ শেষে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ওয়াশিংটন।

সূত্র: আল জাজিরা


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: