ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।সোমবার (২২

2026-06-22T19:38:41+00:00
2026-06-22T21:22:45+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৯:২২ পিএম
সংগৃহীত ছবি
ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনউয়ের আলীগঞ্জ এলাকার একটি বহুতল ভবনে হঠাৎ আগুন লাগে।

আগুন লাগার পর ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতর থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও দুইজনের মরদেহ পাওয়া যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনতলা ওই ভবনের ওপরের অংশে প্রথমে আগুন লাগে এবং দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি অ্যানিমেশন কোচিং সেন্টারসহ পোষা প্রাণীর দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি ভবনের ভাঙা জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। তিনি কার্নিশ ধরে ঝুলে থাকার সময় নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও এনডিআরএফ (NDRF) উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, আগুন হঠাৎ করেই লাগে। ভবনে শিক্ষার্থীরা অ্যানিমেশন কোর্স করতে আসত। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: