ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।সোমবার (২২ জুন)

2026-06-22T20:44:25+00:00
2026-06-22T20:44:59+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৮:৪৪ পিএম
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও সংসদীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্পিকার দুই দেশের সংসদের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সংসদীয় প্রতিনিধি দল গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইরানকে বীরের জাতি হিসেবে উল্লেখ করে যুদ্ধকালীন সময়ে দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ইরানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

এ সময় ইরানের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়ে স্পিকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশে ইরানের বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশিদের ইরানের উন্নতমানের চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান। এ ছাড়া সাশ্রয়ী মূল্যে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী বাংলাদেশে রফতানির প্রস্তাব দেন।

বৈঠকে তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতি ইরানের আগ্রহের কথাও তুলে ধরেন এবং বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক আমদানির সম্ভাবনার কথা জানান।

এ ছাড়া দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়ন এবং সংসদীয় সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা কামনা করেন ইরানের রাষ্ট্রদূত।

বৈঠকের একপর্যায়ে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় স্পিকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: