সংসদে সবার জন্য আম উপহার দিলেন বিরোধীদলীয় নেতা

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদ ভবনেরকরিডোরেসোমবার (২২ জুন) এক ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সংসদের স্পিকার, মন্ত্রী,

2026-06-22T18:52:05+00:00
2026-06-22T18:52:05+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
রাজনীতি
সংসদে সবার জন্য আম উপহার দিলেন বিরোধীদলীয় নেতা
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৫২ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদ ভবনের করিডোরে সোমবার (২২ জুন) এক ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ কেজি করে আম উপহার পাঠান তিনি।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সকাল থেকেই বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের বিভিন্ন দপ্তরে গিয়ে উপহারের প্যাকেট পৌঁছে দেন। প্রতিটি প্যাকেটে ছিল মৌসুমি প্রিমিয়াম মানের আম।

উপহার বিতরণের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সমবণ্টনের ওপর। সংসদ সদস্যদের পাশাপাশি সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, অফিস সহায়ক, পিয়ন, লিফটম্যান, গাড়িচালক ও পরিচ্ছন্নতাকর্মীরাও এই উপহার পেয়েছেন।

সংসদ সচিবালয়ের কয়েকজন কর্মচারী জানান, সাধারণত উচ্চপদস্থ ব্যক্তিদের জন্য বিভিন্ন উপহার বরাদ্দ থাকলেও এ ধরনের উদ্যোগে সব শ্রেণির কর্মচারীকে অন্তর্ভুক্ত করা একটি ইতিবাচক বার্তা বহন করে।

বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সৌজন্য প্রকাশ এবং সংসদের বিভিন্ন স্তরের মানুষের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, সরকারি ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সংসদের ভেতরে পারস্পরিক সৌজন্য ও সম্মানবোধ গণতান্ত্রিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সৌজন্যমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ডা. শফিকুর রহমান সংসদীয় পরিবেশে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছেন। সোমবারের এই আম বিতরণ কর্মসূচিও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: