রাজবাড়ীতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত

রাজবাড়ী জেলা সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীতে জমি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।রোববার (২২ জুন) দিবাগত

2026-06-22T13:57:54+00:00
2026-06-22T13:57:54+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
রাজবাড়ীতে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত
রাজবাড়ী জেলা সংবাদদাতা
সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজবাড়ীতে জমি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম জামিন বিশ্বাস (৫৫)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হোসেন আলী বিশ্বাস।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন জেলার পাংশা উপজেলার পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ ঘটনায় জামির বিশ্বাস (নিহত) গুরুতর আহত হলে প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। ঢাকার সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় একজন গুরুতর আহত হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: