টাঙ্গাইলের সখীপুরের নিখোঁজের তিনদিন পর সখীপুর উপজেলা পরিষদের পুকুরে ভেসে উঠল শিশু সেঁজুতির লাশ।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের পুকুরের উওর পাশে তার মরদেহ ভেসে উঠলে লোকজন লাশ দেখতে পায়। সাথে সাথে খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভীড় বেড়ে যায়। সখীপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেঁজুতি (৮) সখীপুর পৌরসভার সাত নং ওয়ার্ডের বাসিন্দা ফালু চন্দ্র মালুর একমাত্র মেয়ে। সে সখীপুর আদর্শ শিশুকাননের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
উল্লেখ্য, সেঁজুতি গত ২০ জুন বিকেলে বাড়ি থেকে বের হয় তার পর থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিলনা। বিভিন্ন জায়গায় খোজাখুজির পর ফেইসবুক মাইকিং করে তাকে পাওয়া যায়নি। রাতেই তার বাবা থানা জিডি করেন।
দিবাগত রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে তার বাবার কাছে মুক্তি পথ চাওয়া হয়। তার কিছু সময় পর পুকুরে সাধারণ জনতা তার লাশ দেখতে পায়।
এব্যাপরে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন পিপি এম বলেন, আমরা শিশু সেঁজুতি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। আইনি প্রক্রিয়া চলমান। আমাদের সর্বোচ্চ দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।