নোয়াখালীতে পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের

অনলাইন ডেস্ক

খেলা

নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে রোকেয়া (৯) ও রহিমা (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ রামনারায়ণপুর

2026-06-21T15:56:12+00:00
2026-06-21T15:56:12+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
খেলা
নোয়াখালীতে পানিতে ডুবে প্রাণ গেল ২ বোনের
অনলাইন ডেস্ক
রোববার, ২১ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম 
প্রতীকী ছবি
নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে রোকেয়া (৯) ও রহিমা (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার দক্ষিণ রামনারায়ণপুর গ্রামের আজম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই এলাকার আব্দুল মান্নানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সবার অগোচরে দুই বোন বাড়ির পশ্চিম পাশের পুকুরে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: