মদনে ভর্তুকি কার্ড না পেয়ে কৃষকদের মানববন্ধন

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদনে বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি ভর্তুকি না পেয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।রোববার (২১ জুন)

2026-06-21T15:29:57+00:00
2026-06-21T15:29:57+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
মদনে ভর্তুকি কার্ড না পেয়ে কৃষকদের মানববন্ধন
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
রোববার, ২১ জুন, ২০২৬, ৩:২৯ পিএম 
ছবি: ভোরের ডাক

নেত্রকোনার মদনে বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি ভর্তুকি না পেয়ে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

রোববার (২১ জুন) উপজেলার বাঁশরী গ্রামের ভর্তুকিবঞ্চিত কৃষকদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় কৃষকরা অভিযোগ করে বলেন, ক্ষতিগ্রস্তদের ভর্তুকির তালিকায় স্থানীয় নেতারা প্রকৃত কৃষকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয়-স্বজনদের নাম অন্তর্ভুক্ত করেছেন। এসব নাম বাদ দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করার দাবি জানিয়ে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, বঞ্চিত কৃষক জাহাঙ্গীর মিয়া, জুয়েল মিয়া, সাবেক ইউপি সদস্য ও কৃষক রাসেল মিয়া, সেলিম মিয়া, আব্দুল লতিফ বেপারী ও রনি আক্তার প্রমুখ।

এ বিষয়ে নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও যাচাই-বাছাই কমিটির সদস্য অলিউর রহমান লিটন জানান, তাঁর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে এবং প্রকৃত কৃষকরাই ভর্তুকি পেয়েছেন। একটি ওয়ার্ড নিয়ে কিছু অভিযোগ উঠেছে। তাই সেখানে বিতরণ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

নায়েকপুর ইউনিয়নের প্রশাসক ও কৃষি ভর্তুকি যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহমুদুর রহমান মিজান জানান, ইউনিয়নের ৭টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। ১ নম্বর ওয়ার্ডে ৬ জনকে নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইউএনও মহোদয় আমাকে নোটিশ দিয়েছেন। তাই অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ক্ষেত্রে বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে।

ইউএনও নাদির হোসেন শামীম বলেন, কৃষকরা লিখিত অভিযোগ দিলে তা তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া তালিকায় কোনো অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্টদের নাম বাদ দিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: