সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

হোয়াইটওয়াশ ঠেকানোর মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।রোববার (২১

2026-06-21T13:53:57+00:00
2026-06-21T13:53:57+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
খেলা
সম্মান রক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
রোববার, ২১ জুন, ২০২৬, ১:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
হোয়াইটওয়াশ ঠেকানোর মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। ইতোমধ্যে প্রথম দুই টি-টোয়েন্টিতেই হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।

রোববার (২১ জুন) চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

এদিকে আজ বাংলাদেশের একাদশে রয়েছে একাধিক পরিবর্তন। একাদশে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। শরিফুল সিরিজের প্রথম ম্যাচে খেললেও বাকি দুজন এই ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামছেন। বাদ পড়েছেন সৌম্য সরকার, আবদুল গাফ্‌ফার সাকলাইন ও মোস্তাফিজুর রহমান।

তবে অস্ট্রেলিয়া খেলতে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: