শুরু থেকে দুই দলই সাবধানী ফুটবল খেলেছে। ইরানের রক্ষণভাগ বেলজিয়ামের আক্রমণগুলোকে বারবার প্রতিহত করেছে। ২৬ মিনিটে ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমি বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল করে ভিএআর। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে দৃশ্যপট নাটকীয় মোড় নেয়। ৬৬ মিনিটে ফাউলের দায়ে বেলজিয়ামের ডিফেন্ডার নাথান এনগোয় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বেলজিয়াম ১০ জনের দলে পরিণত হয়।
এরপর বেলজিয়াম কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে। তবে ইরানও জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের শেষদিকে বেলজিয়াম পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ইরানের গোলরক্ষক ও রক্ষণভাগ কোনো ভুল করেনি। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় পয়েন্ট ভাগাভাগি করেই উভয় দলকে মাঠ ছাড়তে হয়।
ড্রয়ের ফলে নকআউট পর্বের সমীকরণ উভয় দলের জন্যই এখন বেশ জটিল হয়ে উঠল। কারণ দুই দল নিজেদের আগের ম্যাচেও ড্র করেছিল।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮