বিশ্বকাপের মাঝেই শোক, মারা গেলন আর্জেন্টিনার তরুণ ফুটবলার

খেলা

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কোলন দে সান জাস্তো ক্লাবের ২২ বছর বয়সী তরুণ ফুটবলার

2026-06-21T20:04:03+00:00
2026-06-21T20:04:03+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপের মাঝেই শোক, মারা গেলন আর্জেন্টিনার তরুণ ফুটবলার
রোববার, ২১ জুন, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কোলন দে সান জাস্তো ক্লাবের ২২ বছর বয়সী তরুণ ফুটবলার লাউতারো ফাজিওলি মারা গেছেন। স্ট্রোকের পর প্রায় ২০ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

গত ১ জুন নিজের বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান এই তরুণ ফুটবলার। এর আগের দিনই তিনি সান্তা ফে কাপের একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। শারীরিক কোনো অসুস্থতার লক্ষণ ছাড়াই সেদিন তিনি দারুণ পারফরম্যান্স করেন এবং দলের জয়ের পর সতীর্থ ও কোচিং স্টাফদের সঙ্গে উদযাপনেও অংশ নেন। তবে পরদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হোসে মারিয়া কালেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দীর্ঘদিন জীবন-মৃত্যুর লড়াইয়ের পর তার মৃত্যু হয়।

লাউতারোর অকাল মৃত্যুতে তার ক্লাব কোলন দে সান জাস্তো গভীর শোক প্রকাশ করেছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ চলতি সপ্তাহের সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। এর মধ্যে সান্তা ফে কাপের তৃতীয় রাউন্ডে দলের অংশগ্রহণও স্থগিত রয়েছে।

এ ছাড়া সান্তা ফে ফুটবল লিগ এক শোকবার্তায় লাউতারোর পরিবার, বন্ধু ও ক্লাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

হাসপাতালে থাকা অবস্থায় পুরো সান্তা ফে অঞ্চলের ফুটবল মহলে তার সুস্থতার জন্য ব্যাপক সহমর্মিতা দেখা যায়। ক্লাব, সংগঠক থেকে শুরু করে সাধারণ সমর্থকরা তার সুস্থতা কামনায় একত্রে প্রার্থনাও করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন এক বছর বয়সী কন্যাসন্তানের জনক। এই অকাল মৃত্যুতে আর্জেন্টিনার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: