আইডল নেইমার হলেও কেন মেসিকেই সর্বকালের সেরা মানছেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অনেকেই লিওনেল মেসিকে মানেন। সেই তালিকায় আছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালও। তবে ব্যক্তিগত

2026-06-21T19:00:02+00:00
2026-06-21T19:00:02+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
খেলা
আইডল নেইমার হলেও কেন মেসিকেই সর্বকালের সেরা মানছেন ইয়ামাল
ক্রীড়া ডেস্ক
রোববার, ২১ জুন, ২০২৬, ৭:০০ পিএম 
সংগৃহীত ছবি
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অনেকেই লিওনেল মেসিকে মানেন। সেই তালিকায় আছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামালও। তবে ব্যক্তিগত জীবনে ইয়ামালের সবচেয়ে বড় আদর্শ হলেন নেইমার।

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের পর এক সাক্ষাৎকারে এসব কথা জানান ইয়ামাল। তিনি বলেন, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়; যারা সন্দেহ করেন, তারা কেবল সন্দেহ করার উদ্দেশ্যেই করেন।

আরটিভিইকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করেন যে তিনি ইতিহাসের সেরা। যদি কারও সন্দেহ থাকে, সেটা শুধু সন্দেহ করার জন্যই। এ নিয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, তবে মেসিই সর্বকালের সেরা।’

বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেনের হয়ে একটি ম্যাচ খেলেছেন ইয়ামাল। ক্যাপ ভার্দের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন। শুরুর একাদশে না থাকার কারণ ছিল তার ফিটনেস পরিস্থিতি।

ইয়ামাল জানান, তিনি ধীরে ধীরে পুরোপুরি ফিট হয়ে উঠছেন এবং পুনরুদ্ধারের প্রক্রিয়ায় কোনো তাড়াহুড়ো করতে চান না। তিনি বলেন, তিনি ভালো আছেন এবং নিজেকে ভালো অনুভব করছেন, তবে এখনই পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় তিনি নন। কোচ যতটুকু সময় দেবেন, ততটুকু সময়ই তিনি মাঠে দিতে প্রস্তুত।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: