লাখাইয়ে জনবল সংকট, দায়িত্ব অবহেলা ও কার্যক্রমে স্থবিরতা

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে পরিবার পরিকল্পনা বিভাগে জনবল সংকট, দায়িত্ব অবহেলার অভিযোগ ও কার্যক্রমে স্থবিরতা এবং প্রয়োজনীয় উপকরণ বরাদ্দ না থাকায় জন্মবিরতিকরণ

2026-06-21T12:46:33+00:00
2026-06-21T12:46:33+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
লাখাইয়ে জনবল সংকট, দায়িত্ব অবহেলা ও কার্যক্রমে স্থবিরতা
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের  লাখাইয়ে পরিবার পরিকল্পনা বিভাগে জনবল সংকট, দায়িত্ব অবহেলার অভিযোগ ও কার্যক্রমে স্থবিরতা এবং  প্রয়োজনীয় উপকরণ বরাদ্দ না থাকায়  জন্মবিরতিকরণ কার্যক্রম নেমে এসেছে স্থবিরতা। 

খোঁজ নিয়ে  জানা যায়, পরিবার পরিকল্পনা বিভাগে দীর্ঘদিন যাবত পরিবার পরিকল্পনা বিভাগে জনবল সংকট চলছে। এতে জন্মবিরতিকরণ পদ্ধতি বাস্তবায়নে পড়েছে নেতিবাচক প্রভাব। 

জনবল সংকটের পাশাপাশি চলছে প্রয়োজনীয় উপকরণ এর তীব্র সংকট। মাঝে মধ্যে উপকরণ এর বরাদ্দ যা মেলে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি দীর্ঘদিন যাবত শুন্য থাকায় সে পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়। 

উপজেলার ৬ টি ইউনিয়ন ৬ জন এফপিআই কর্মরত রয়েছেন। 

পরিবার কল্যাণ সহকারী বা এফপিএ পদে ৩৪ জন কর্মরত থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন ২৭ জন এবং ৭ টি পদ শুন্য রয়েছে। 

পরিবার কল্যাণ পরিদর্শিকার ৬ টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৩ জন এবং ৩ টি পদ শুন্য রয়েছে। 

এক সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক পিপিভি কর্মরত থাকলেও বর্তমানে এ কার্যক্রম বন্ধ রয়েছে। 

খোঁজ নিয়ে আরোও জানা যায় পরিবার পরিকল্পনা বিভাগে অস্থায়ী জন্ম বিরতিকরন পদ্ধতি নিশ্চিত করতে জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ এর তীব্র সংকট রয়েছে। আর কালে ভদ্রে বরাদ্দ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। 

একসময় জন্মবিরতিকরণ কার্যক্রমে দীর্ঘ মেয়াদি ও স্থায়ী পদ্ধতি বাস্তবায়নে কার্যক্রম জোরালো ভাবে চললেও বর্তমানে তা খুবই স্তিমিত হয়ে পড়েছে। 

স্থায়ী জন্ম বিরতিকরন পদ্ধতি ভেসেক্টমী বা এনএসডি ও দীর্ঘ মেয়াদি জন্ম বিরতিকরন পদ্ধতি আইউডি,ও ইমপ্লান্ট  বাস্তবায়নের লাখাই উপজেলায় প্রয়োজনীয় টেকনিক্যাল পারসন নেই  এবং কর্মরত মাঠ পর্যায়ে কর্মরতদের মাসিক লক্ষ্য মাত্রা দিয়ে কাজ করা হলেও বর্তমানে তা অনুপস্থিত। 

তথ্যানুসন্ধানে আরোও জানা যায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদটি দীঘদিন যাবত শুন্য থাকায় এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম চন্দ্র রায়। 

এরই সুবাদে উপজেলার ৬ টি ইউনিয়ন এর পরিবার পরিকল্পনা পরিদর্শক গন তাদের মাঠ পর্যায়ের কার্যক্রমে শৈথিল্য প্রদর্শন করে চলেছেন।অভিযোগ উঠেছে পরিবার পরিকল্পনা পরিদর্শক গন তাদের মাঠের পরিদর্শন কাজে গর হাজির থেকে নিজেদের ব্যক্তিগত ব্যবসা বানিজ্য ও কর্মকান্ড বেশির সময় পার করে আসছেন। এতে জন্মবিরতিকরণ পদ্ধতি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ছে। 

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র রায় এর সাথে আলাপকালে জানান আমাদের লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে জনবল সংকটে ও উপকরণ বরাদ্দ না থাকায় জন্ম বিরতিকরন পদ্ধতি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ছে। 

পিপিভি এর মাধ্যমে যে কার্যক্রম চালানো হতো তা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। 
জন্মবিরতিকরণ এর অস্থায়ী ও দীর্ঘ মেয়াদি পদ্ধতি বাস্তবায়নের টেকনিক্যাল পারসন না থাকায় এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবিগঞ্জ মাতৃ মঙ্গল এ সেবা নিতে হচ্ছে।তিনি আরোও জানান পরিবার পরিকল্পনা পরিদর্শকগন   কোন বিষয়ে অবহেলা ও ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আমার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরিবার পরিকল্পনা হবিগঞ্জ জেলার উপপরিচালক এ কে এম সেলিম ভুইঁয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: