ক্ষুদে ফুটবলারদের পায়ের যাদু, বাকেরগঞ্জে বাধ ভাঙা আনন্দ

বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা সংবাদ দাতা

সারাদেশ

ক্ষুদে ফুটবলারদের পায়ের জাদুতে দেশ সেরা হয়েছে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।শনিবার (২০ জুন) দুপুরে ঢাকার আর্মি

2026-06-21T12:41:58+00:00
2026-06-21T12:41:58+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ক্ষুদে ফুটবলারদের পায়ের যাদু, বাকেরগঞ্জে বাধ ভাঙা আনন্দ
বাকেরগঞ্জ ( বরিশাল) উপজেলা সংবাদ দাতা
রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৪১ পিএম 
সংগৃহীত ছবি
ক্ষুদে ফুটবলারদের পায়ের জাদুতে দেশ সেরা হয়েছে বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল  মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

শনিবার (২০ জুন)  দুপুরে  ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর  ফাইনাল খেলায়  বরিশাল বিভাগ বনাম   ময়মনসিংহ বিভাগের মধ্যে অনুষ্ঠিত ফুটবল  খেলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি  প্রাথমিক বিদ্যালয় ১ঃ ০ গোলে বিজয়ী হয়েছে।

খেলার শুরু থেকেই গ্যালারিজুড়ে ছিল দর্শকদের তুমুল করতালির গর্জন ও উত্তেজনা। মাঠের লড়াইয়ে দুই দলের খুদে খেলোয়াড়রাই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে, যা উপস্থিত দর্শকদের দারুণ এক ফুটবল ম্যাচ উপহার দেয়। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেয় বরিশালের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনবদ্য একটি গোল। এই একমাত্র জয়সূচক গোলেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরে বরিশালের খুদে ফুটবলাররা।

​চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও অতিথিবৃন্দের শুভেচ্ছা : ​টুর্নামেন্টের এই সমাপনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​এর আগে, দুপুরের দিকে টুর্নামেন্টের জমকালো ফাইনালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 

এ সময় মাঠে উপস্থিত থেকে খুদে খেলোয়াড়দের মাঠেই অনুপ্রাণিত করেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ​বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বরিশালে জেলা প্রশাসক, ​খায়রুল আলম সুমন, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ​মিল্টন চন্দ্র পাল। 

​উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করে বলেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ফুটবলের এমন জোয়ার ও উৎসবমুখর আয়োজন ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

​বাকেরগঞ্জ তথা বরিশালে আনন্দের বন্যা ​দেশসেরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পুরো বরিশাল বিভাগ জুড়ে এখন বইছে আনন্দের বন্যা। 

ক্ষুদে ফুটবলারদের মাধ্যমে জাতীয়  পর্যায়ে  বরিশাল বিভাগের মান উজ্জ্বল করা এবং খেলায়  কৃতিত্বপূর্ণ অবদানের জন্য  সংশ্লিষ্ট বিদ্যালয়ের  টিমের  খেলোয়াড়, শিক্ষক, কোচ সহ  সকলকে অভিনন্দন  জানিয়েছেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য  আবুল হোসেন খান। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: