কালাইয়ে ধান বোঝাই ভ্যানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সারাদেশ

সামান্য একটি পথরোধ, কয়েক মিনিটের অপেক্ষা আর টানা হর্ন। এর জেরেই জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামে ঘটে গেল রক্তক্ষয়ী

2026-06-21T12:09:51+00:00
2026-06-21T12:09:51+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
কালাইয়ে ধান বোঝাই ভ্যানকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
রোববার, ২১ জুন, ২০২৬, ১২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
সামান্য একটি পথরোধ, কয়েক মিনিটের অপেক্ষা আর টানা হর্ন। এর জেরেই জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামে ঘটে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ। ধান বোঝাই একটি ভ্যান সড়কে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

আহতরা হলেন- মাহমুদুল হাসান মেহেদুল, আবু জাফর মো. সৌরভ, তুষার হোসেন, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম, আব্দুল মোত্তালেব, হবিবর রহমান, দুদু মিয়া ও মজিদা বিবি। এর মধ্যে আতিকুল ইসলাম ও আবু জাফর মো. সৌরভ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ভ্যানচালক আতিকুল ইসলাম ধান বোঝাই করে তার ভ্যানটি সড়কে দাঁড় করিয়ে রাখেন। ঠিক সেই সময় মোটরসাইকেলে করে বাইগুনী চারমাথা বাজারে যাওয়ার পথে সেখানে পৌঁছান আবু জাফর মো. সৌরভ। সামনে ধানবোঝাই ভ্যান দেখে তিনি টানা হর্ন দিতে থাকেন। এ নিয়ে দুইজনের মধ্যে প্রথমে কথাকাটাকাটি, পরে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

আহত আতিকুল ইসলামের স্বজনদের দাবি, ভ্যান সরাতে কিছুটা সময় লাগবে—এ কথা বলাতেই মোটরসাইকেল আরোহী ক্ষিপ্ত হয়ে প্রথমে আতিকুলকে মারধর করেন। অন্যদিকে আবু জাফর মো. সৌরভের পরিবারের অভিযোগ, ভ্যান সরানোর অনুরোধে তাকে গালিগালাজ করা হয়, যা থেকে ঘটনার সূত্রপাত।

কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: