বিএসএফের পুশ-ইন চেষ্টায় রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় বিএসএফের পুশ-ইন চেষ্টার শিকার ৫ যুবক টানা ৭ দিন ধরে আটকে আছেন। এর মধ্যে

2026-06-20T16:31:20+00:00
2026-06-20T16:31:52+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
বিএসএফের পুশ-ইন চেষ্টায় রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক
কুড়িগ্রাম প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৪:৩১ পিএম
ছবি ভোরের ডাক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তের শূন্যরেখায় বিএসএফের পুশ-ইন চেষ্টার শিকার ৫ যুবক টানা ৭ দিন ধরে আটকে আছেন। এর মধ্যে গয়টাপাড়া সীমান্তে ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন।

ঝড়-বৃষ্টি ও তীব্র রোদ উপেক্ষা করে তারা সীমান্তের শূন্যরেখায় সামান্য প্লাস্টিকের ছাউনির নিচে মানবেতর জীবনযাপন করছেন। সেখানে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি কিংবা স্যানিটেশন সুবিধা নেই।

এদিকে শূন্যরেখায় আটকে পড়া ব্যক্তিদের ঘিরে বিজিবি ও বিএসএফ উভয় পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার সকালে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ৬ জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনসহ মোট ৯ জনকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও স্থানীয়রা। পরে তারা শূন্যরেখায় অবস্থান নেন।

এরপর গত বুধবার ভোরে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে ২ শিশু ও তাদের বাবা-মাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত উচ্চপর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শূন্যরেখায় আটকে থাকা ব্যক্তিদের মানবিকভাবে উদ্ধার ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য উভয় দেশের উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: