ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে একে একে চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাদেশ

বাংলাদেশ–এর টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে ছাগল তুলতে নেমে একে একে বাবা–ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।শনিবার (২০ জুন) সকাল সাড়ে

2026-06-20T16:08:15+00:00
2026-06-20T16:08:15+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে একে একে চারজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:০৮ পিএম 
ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে মারা যান একে একে পরিবারের চার সদস্য।
বাংলাদেশ–এর টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে ছাগল তুলতে নেমে একে একে বাবা–ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক। তারা সবাই স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে একটি ছাগল ওই পরিত্যক্ত কূপে পড়ে গেলে প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) উদ্ধার করতে নামেন। দীর্ঘ সময় পরও কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। কিন্তু এরপর আর কারও কোনো খোঁজ না পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: