পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) লোনাপানি কেন্দ্রের “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫–২০২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬–২০২৭)” শীর্ষক আঞ্চলিক

2026-06-20T15:58:29+00:00
2026-06-20T15:58:29+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম 
পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) লোনাপানি কেন্দ্রের “বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫–২০২৬) ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন (২০২৬–২০২৭)” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে কেন্দ্রের অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় সভাপতিত্ব করেন লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আজহার আলী।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. আখেরী নাঈমা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ গোলাম সরোয়ার।

কর্মশালায় গবেষণা অগ্রগতি ও প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন ড. আজহার আলী, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ গোলাম সাজেদ রিয়া, শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া, রাজিব হোসেন ও ফাল্গুনী বিশ্বাস।

এছাড়া আলোচনায় অংশ নেন খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিএফআরআই’র বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় মৎস্যচাষিরা।

বক্তারা গবেষণার অগ্রগতি, আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

কর্মশালায় মোট ৬টি চলমান এবং ২টি নতুন গবেষণা প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: