প্রেমের বিয়ের চার মাসের মাথায় তরুণীর আত্মহত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।মৃত্যুর মাত্র চার মাস আগে নিজের পছন্দের

2026-06-20T15:54:12+00:00
2026-06-20T15:54:12+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
প্রেমের বিয়ের চার মাসের মাথায় তরুণীর আত্মহত্যা
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ২০ জুন, ২০২৬, ৩:৫৪ পিএম 
ছবি ভোরের ডাক
ফরিদপুরের সালথা উপজেলায় প্রেমের বিয়ের মাত্র চার মাসের মাথায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মৃত্যুর মাত্র চার মাস আগে নিজের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল লাইজুর।

 শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের যুগিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত লাইজু আক্তার (২৪) ওই গ্রামের মুকুল মোল্যার স্ত্রী।

স্বামী মুকুল মোল্যা জানান, তারা দুজনই একটি শিল্প প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে প্রায় চার মাস আগে তাদের বিয়ে হয়।

তিনি বলেন, আমাদের মধ্যে কোনো ধরনের পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল। হঠাৎ কী কারণে সে এমন সিদ্ধান্ত নিল, তা আমি বুঝতে পারছি না।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা লাইজু আক্তারকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হলেও দাম্পত্য জীবনে তাদের মধ্যে বড় কোনো বিরোধের কথা জানা যায়নি। তরুণীর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: