খাল-নালায় বর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখেচট্টগ্রামনগরীর জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পাঁচটি খালে খনন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম

2026-06-18T20:08:52+00:00
2026-06-18T20:08:52+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ
খাল-নালায় বর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন চসিক মেয়র
চট্টগ্রাম ব্যুরো
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:০৮ পিএম 
ছবি ভোরের ডাক
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে পাঁচটি খালে খনন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ সময় নগরবাসীর প্রতি খাল-নালায় বর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (১৮ জুন) এ কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ।

উদ্বোধন শেষে মেয়র বলেন, নগরের খাল, নালা ও ড্রেন সচল রাখতে চসিক ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে খালগুলোর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে, যাতে বর্ষাকালে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে।

নগরের বহদ্দারহাট এলাকার ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ডোম খাল, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সুন্নিয়া মাদ্রাসা খাল ও সদর খাল, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডের অক্সিজেন এলাকার অনন্যা আবাসিক খাল এবং ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের টেক্সটাইল ব্রিজ সংলগ্ন চশমা খালে একযোগে খনন কাজ শুরু হয়।

মেয়র আরও বলেন, নিয়মিত খাল পরিষ্কার ও খনন কার্যক্রম চলমান থাকলেও খালে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ না হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে এবং খাল-নালায় বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গঠনে সিটি করপোরেশন ও নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের সহযোগিতা থাকলে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ ও নগর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নগরের গুরুত্বপূর্ণ খালগুলো পুনরুদ্ধার ও সচল রাখার কাজ চলমান রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা এবং মেয়রের একান্ত সহকারী জিয়াউর রহমান জিয়া প্রমুখ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: