পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে পরিবারের আপত্তি উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন এক প্রেমিক যুগল। কিন্তু সেই বিয়ের

2026-06-18T19:36:51+00:00
2026-06-18T19:36:51+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ
পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৩৬ পিএম 
প্রতীকী ছবি
ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে পরিবারের আপত্তি উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলেন এক প্রেমিক যুগল। কিন্তু সেই বিয়ের আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক ঘণ্টা। পারিবারিক চাপ ও বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় চরম সিদ্ধান্ত নেন তারা। একই বোতল থেকে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নবদম্পতি। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলার সিদ্ধান্ত ফৌজদারের কন্যা শ্রুতি ফৌজদার (১৫) এবং ডুমুরিয়া উপজেলার বয়ারসিং এলাকার দিলিপ মণ্ডলের পুত্র অভি মণ্ডল (২২) এর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং পারিবারিক আপত্তির কারণে সম্পর্কটি মেনে নিতে রাজি ছিল না তার পরিবার।

পরিবারের বাধা উপেক্ষা করে বুধবার সকালে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেন। পরে পাইকগাছা উপজেলার গড়ুইখালী পাতড়াবুনিয়া গ্রামে অভির এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

অভির বোন আঁখি মণ্ডল জানান, বিয়ের খবর জানাজানি হলে মেয়ের পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে নিতে সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। এ খবর পেয়ে নবদম্পতির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রিয়জনকে হারানোর ভয় ও পারিবারিক চাপ তাদের মানসিকভাবে ভেঙে দেয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন একসঙ্গে থাকার স্বপ্ন থাকলেও বাস্তবতার চাপে তারা ঘরের দরজা বন্ধ করে একই বোতল থেকে বিষপান করেন। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে তাদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন দিক খতিয়ে দেখছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: