ঢাকার দোহার উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোর ধারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে অবস্থিত আলোর ধারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ ফল বিতরণ করা হয়।
ফল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে আম, কাঁঠাল, লিচুসহ দেশীয় মৌসুমি ফল বিতরণ করা হয়েছে।