পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ নারী গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলার আলোচিত পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান (২৩) এবং ঘটনার দিন বোরকা পরিহিত অবস্থায় থাকা

2026-06-18T14:43:06+00:00
2026-06-18T14:43:06+00:00
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ নারী গ্রেপ্তার
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়া উপজেলার আলোচিত পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামি আবদুর রহমান (২৩) এবং ঘটনার দিন বোরকা পরিহিত অবস্থায় থাকা এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৭ জুন) রাতে পটিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুর রহমান উপজেলার কচুয়াই ইউনিয়নের আবদুর রশিদের ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাতেমা বেগম (১৯) নামে এক নারীকে আটক করা হয়। তিনি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের জামাল উদ্দীনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত ৯টার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পংকজ শীল (২৬)। তিনি মিলন শীলের ছেলে। একই ঘটনায় গুরুতর আহত হন তিলক চক্রবর্তী (৩০), যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করে।

বুধবার রাতে পরিচালিত বিশেষ অভিযানে মামলার প্রধান আসামি আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাতেমা বেগমকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, দীর্ঘদিন পর মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবার স্বস্তি প্রকাশ করেছে। একই সঙ্গে তারা দ্রুত বিচার এবং ঘটনার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: