নবাবগঞ্জে আমবাগানে মিলল গৃহবধূর লাশ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন)

2026-06-17T16:58:36+00:00
2026-06-17T16:58:36+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে আমবাগানে মিলল গৃহবধূর লাশ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে সকাল ৬টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: