বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে কিশোর রাহাত (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা ও ভাঙচুরের

2026-06-17T14:46:15+00:00
2026-06-17T14:46:15+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধা প্রতিনিধি
বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৪৬ পিএম 
প্রতীকী ছবি
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে কিশোর রাহাত (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জুন) সকালে নিহত রাহাতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় বাড়িতে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে রাহাতকে পানির নিচে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হামলা-ভাঙচুর ও মৃত্যুর ঘটনাসহ পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: