সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে সড়কে হাজারো নেতা-কর্মী

সিলেট জেলা সংবাদদাতা

সারাদেশ

সকালের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই সিলেটে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫

2026-06-17T12:16:58+00:00
2026-06-17T12:18:02+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে সড়কে হাজারো নেতা-কর্মী
সিলেট জেলা সংবাদদাতা
বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১৬ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি
সকালের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই সিলেটে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মূলত দলীয় সফরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে তিনি সিলেটে এসে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, সিলেট বিমানবন্দর থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উনার যোগদান করার কথা রয়েছে। অনুষ্ঠান শেষে এদিন সন্ধ্যা পৌনে ৬টায় তিনি মৌলভীবাজার থেকে পুনরায় সিলেট ওসমানী বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত সাড়ে ৮টায় আকাশপথে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

সিলেট হয়ে আগমন বা প্রস্থানকালে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমানের কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক বৈঠক থাকছে না। তবে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের মন্ত্রী, এমপি এবং দলের শীর্ষ সারির নেতারা।

দলীয় সূত্র জানায়, সকাল থেকেই প্রিয় নেতা ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেট থেকে শ্রীমঙ্গল রুটের সড়কের দুপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়েছেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা প্রধানমন্ত্রীকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যথাযথ মর্যাদায় অভ্যর্থনা জানিয়েছি। উনাকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে রাস্তার পাশে সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছেন।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, প্রধানমন্ত্রীর আগমনে পুরো সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেবল দলীয় নেতাকর্মীই নন, সাধারণ মানুষের মধ্যেও উনাকে বরণ করে নেওয়ার দারুণ আগ্রহ দেখা গেছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশ পুরো এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এসএমপি এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে পুরো নিরাপত্তা বলয়টি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সুনির্দিষ্ট পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: