মাতারবাড়ী সমুদ্র বন্দর চ্যানেলের ড্রেজিং কার্যক্রম শুরু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পরিচালিত মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করার

2026-06-16T18:43:30+00:00
2026-06-16T18:43:30+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
মাতারবাড়ী সমুদ্র বন্দর চ্যানেলের ড্রেজিং কার্যক্রম শুরু
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পরিচালিত মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষা এবং নিরাপদ ও নিরবচ্ছিন্ন জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণমূলক ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে।

বর্তমানে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেল দিয়ে নিয়মিতভাবে কয়লাবাহী জাহাজ চলাচল করছে। পাশাপাশি অদূর ভবিষ্যতে এলএনজি বহনকারী জাহাজের নিয়মিত চলাচল শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সাম্প্রতিক সময়ে অতিরিক্ত পলি জমার কারণে চ্যানেলের বিভিন্ন স্থানে নাব্যতা হ্রাস পেয়েছে। ফলে নির্ধারিত গভীরতা বজায় রাখা জরুরি হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে চ্যানেলের নাব্যতা পুনরুদ্ধার এবং বাণিজ্যিক ও জ্বালানিবাহী জাহাজের নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

চ্যানেলের বিদ্যমান মর্ফোলজিক্যাল অবস্থা এবং পলি পরিবহনের ধরন বিশ্লেষণ করে ট্রেইলিং সাকশন হপার ড্রেজারকে এ ধরনের কার্যক্রমের জন্য সবচেয়ে উপযোগী ও কার্যকর হিসেবে বিবেচনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চীনা মালিকানাধীন একটি ট্রেইলিং সাকশন হপার ড্রেজারের মাধ্যমে মাতারবাড়ী চ্যানেলে ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। ড্রেজারটি চ্যানেলের বিভিন্ন অংশে জমে থাকা পলি অপসারণের মাধ্যমে নির্ধারিত গভীরতা পুনঃস্থাপন ও বজায় রাখার কাজ করছে।

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর দেশের সামুদ্রিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। চ্যানেলের নির্ধারিত নাব্যতা বজায় থাকলে বড় আকারের বাণিজ্যিক, কয়লাবাহী এবং এলএনজি জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে, যা দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও বৈদেশিক বাণিজ্য কার্যক্রমকে আরও গতিশীল করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকল অংশীজনের সহযোগিতায় মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর চ্যানেলের নাব্যতা রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সমুদ্র বন্দর ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: