‘গাছে লটকিয়ে মারবো, অপেক্ষায় থাক’—মুজিববর্ষের খামে স্বেচ্ছাসেবক দল নেতাকে হুমকির চিঠিৎ

অনলাইন ডেস্ক

সারাদেশ

জামালপুরের ইসলামপুর উপজেলায় ‘মুজিব শতবর্ষ’ লোগো সংবলিত খামে চিঠি পাঠিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে টাঙিয়ে হত্যার হুমকি

2026-06-22T18:36:10+00:00
2026-06-22T18:36:10+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
‘গাছে লটকিয়ে মারবো, অপেক্ষায় থাক’—মুজিববর্ষের খামে স্বেচ্ছাসেবক দল নেতাকে হুমকির চিঠিৎ
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৬ পিএম 
ডাকযোগে আসা চিঠি হাতে মোহাম্মদ সবুজ। ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় ‘মুজিব শতবর্ষ’ লোগো সংবলিত খামে চিঠি পাঠিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে টাঙিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে ওই চিঠি হাতে পান ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের মোহাম্মদ সবুজ। তিনি ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

তবে চিঠিটি কে পাঠিয়েছেন, সে বিষয়ে কোনো নাম উল্লেখ করা হয়নি। হুমকিসংবলিত চিঠিটি পাওয়ার পর ওই নেতা ও তার পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

চিঠির খামে বাম পাশে ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের নাম-ঠিকানায় লেখা ছিল ‘মোহাম্মদ সবুজ, পিতা জাহাঙ্গীর আলম’।

হলুদ রঙের কাগজে হাতে লেখা ওই চিঠিতে অশালীন ভাষায় চরম হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, ‘... বাচ্চা, তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করব না, তোকে গাছের সঙ্গে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোকে কেউ বাঁচাতে পারবে না।”

এ বিষয়ে মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাইরে ছিলাম। পরে শুনতে পাই, আবু তালেব নামে একজন লোক চিঠিটি আমাদের বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরে ডাকঘরে গেলে তারা জানায়, এটি ইসলামপুর থেকেই পাঠানো হয়েছে এবং ওই ঠিকানায় দেওয়া হয়েছে। আমার বিএনপি বা আওয়ামী লীগ—কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। তারপরও কে এটি পাঠিয়েছে, আমি জানি না।’

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি বলে জানান তিনি।

ইসলামপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগও আসেনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: