ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৭ বছরের প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে পান্না সরকার (১৮) নামে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণ বর্তমানে পলাতক রয়েছে।
শনিবার (২০ জুন) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করেন, তার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করে সন্ধ্যায় বাড়িতে ফিরছিল। পথে নির্জন স্থানে একা পেয়ে আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে পান্না সরকার (১৮) লালমোহন প্রাথমিক বিদ্যালয়ের নিকটে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
ছাত্রীর বাবা আরও অভিযোগ করেন, ঘটনার আধাঘণ্টা পরে পরিবারকে জানানোর হলে পরিবার সদস্যরা ওই শিক্ষার্থীকে নাসিরনগর সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ভিক্টিমকে রাত ১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
নাসিরনগর থানা ওসি শাহিনুল ইসলাম জানান, এ ব্যাপারে পুলিশিং তৎপরতা রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।