হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সারাদেশ

রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।সোমবার (২২ জুন) বিকেলে নগরীর পায়রা

2026-06-22T21:14:44+00:00
2026-06-22T21:14:44+00:00
  মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
সারাদেশ
হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
অনলাইন ডেস্ক
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১৪ পিএম 
সংগৃহীত ছবি
রংপুর নগরীর একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজসাত (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে নগরীর পায়রা চত্বর এলাকার নর্থ ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী নুজসাত নগরীর খলিফাপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

ডিবি সূত্রে জানা গেছে, ঘটনার পর নুজসাতের মরদেহ উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে হয়েছে।র্ং

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিকেল ৪টা ৫৪ মিনিটে নুজসাত হোটেলের ছাদে ওঠেন। সেখানে কিছু সময় অবস্থান করে মোবাইল ফোন ব্যবহার করেন। পরে বিকেল ৫টা ৪২ মিনিটের দিকে ছাদের রেলিংয়ের ওপর বসার একপর্যায়ে নিচে পড়ে যান।

তিনি আরও বলেন, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে নুজসাতের মোবাইল উদ্ধার করা হয়েছে। ফোনের তথ্যের ভিত্তিতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তিনি হোটেল বা রেস্টুরেন্টে যাননি। লিফটে করে সরাসরি ছাদে উঠেছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ডাকা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী।



  বিষয়:   রংপুর  এইচএসসি পরীক্ষার্থী  মৃত্যু 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: