লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ

অনলাইন ডেস্ক

রাজনীতি

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির

2026-06-16T16:47:14+00:00
2026-06-16T16:47:14+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
রাজনীতি
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভা ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থলের বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (১৬ জুন) বিকালে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে প্রায় তিন ঘণ্টা বিলম্বে তিনি কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সভাস্থলে পৌঁছান।

সভা শুরুর আগেই সেখানে বিক্ষোভে অংশ নেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অপরদিকে এনসিপির সমর্থকরাও সভাস্থলের আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা একটি পার্ক এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকর গায়ে ডিম লাগে। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমর বাগ্‌বিতণ্ডা শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর পুলিশ অন্তত তিনজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার দৃশ্যও দেখা গেছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে, হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেছেন। সংগঠনটির দাবি, এসব কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা এবং রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে দেশপ্রেমিক বাংলাদেশিদের উসকানি, ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই বিপ্লবের চেতনায় গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: