বকশীগঞ্জে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক পাখার মাধ্যমে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৬ জুন)

2026-06-16T16:30:04+00:00
2026-06-16T16:30:04+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৩০ পিএম 
প্রতীকী ছবি
জামালপুরের বকশীগঞ্জে বৈদ্যুতিক পাখার মাধ্যমে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রূপন মিয়া ওই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে ধানের চিটা পরিষ্কার করতে বৈদ্যুতিক পাখা ব্যবহার করে ধান উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: