সিংড়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

নাটোরের সিংড়া পৌরসভার পৌর কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা কর্তৃপক্ষ।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে

2026-06-16T16:25:34+00:00
2026-06-16T16:25:34+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
সিংড়ায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:২৫ পিএম 
সংগৃহীত ছবি
নাটোরের সিংড়া পৌরসভার পৌর কর পুনর্মূল্যায়ন সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পৌরসভা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিংড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পৌর এলাকার হোল্ডিংসমূহের কর পুনর্মূল্যায়নের লক্ষ্যে প্রাথমিক দাবি নোটিশ জারি করা হয়েছে। তবে এ নোটিশকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং পৌরসভার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

তিনি জানান, পৌর কর পুনর্মূল্যায়ন কোনো নতুন বিষয় নয়। স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর পৌর কর পুনর্মূল্যায়ন করা হয়ে থাকে। এটি একটি নিয়মিত প্রশাসনিক কার্যক্রম, যা প্রচলিত আইন ও বিধিমালার আলোকে পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পৌরসভার পক্ষ থেকে প্রেরিত প্রাথমিক দাবি নোটিশ কোনো চূড়ান্ত কর নির্ধারণ নয়। নোটিশপ্রাপ্ত নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি, তথ্য সংশোধন কিংবা পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। এসব আবেদন শুনানি ও যাচাই-বাছাই শেষে যৌক্তিক ও গ্রহণযোগ্য কর নির্ধারণ করা হবে।

পৌর কর্তৃপক্ষ জানায়, আগামী ২৯ জুন ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট নাগরিকরা লিখিত আপত্তি দাখিল করতে পারবেন। পরবর্তীতে পৌর কর নির্ধারণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির মাধ্যমে শুনানি গ্রহণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে পৌরসভার পক্ষ থেকে সকল নাগরিককে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য পৌরসভা কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

পৌরসভা কর্তৃপক্ষের মতে, জনস্বার্থে সঠিক তথ্য প্রচার এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পৌর কর পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হলে তা পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: