শ্রীমঙ্গলে ১৭ জুন আসছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া

2026-06-16T15:48:20+00:00
2026-06-16T15:48:20+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
শ্রীমঙ্গলে ১৭ জুন আসছেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দুপুর ১টায় শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে তার এই সফরকে ঘিরে শ্রীমঙ্গলে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে তোরণ। পৌরসভার উদ্যোগে শহরের সৌন্দর্যবর্ধনে ব্যানার-ফেস্টুন অপসারণ, দেয়াল ও ফুটপাত সংস্কারসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতপথের বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলপনা। এছাড়া সোমবার রাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে স্বাগত মিছিল করেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। প্রাথমিকভাবে এ ওয়ার্ডের পরিবারগুলোকে কর্মসূচির আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব আহমেদ জানান, তৃতীয় ধাপে মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি সুবিধাবঞ্চিত পরিবারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের মঞ্চে প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন। এছাড়া আরও ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীরা মাসিক ২ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।

এছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করবেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫ জনকে ১০ হাজার টাকা, ৫ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে শিক্ষা সহায়তা, ৫ জন চা-শ্রমিককে টেকসই আবাসন নির্মাণের জন্য ২ লাখ টাকা করে এবং দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীনদের জন্য বিশেষ অনুদান কর্মসূচির আওতায় ১০০ জনকে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করবেন।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে স্বাগত জানাতে শ্রীমঙ্গলের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: