বিরামপুর সীমান্তে ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীন বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড

2026-06-16T15:36:29+00:00
2026-06-16T15:36:29+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
বিরামপুর সীমান্তে ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৩৬ পিএম 
ছবি ভোরের ডাক
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীন বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সিরাপগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

মঙ্গলবার (১৬ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের কাটলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৭১৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত সিরাপ জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ এবং এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবাসীর প্রতি আহ্বান জানান তিনি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: