শিগগিরই চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল

সিলেট প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পেয়েছে। ফলে হাসপাতালটি দ্রুত চালুর পথে

2026-06-16T14:02:10+00:00
2026-06-16T14:02:10+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান
শিগগিরই চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল
সিলেট প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:০২ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল অবশেষে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পেয়েছে। ফলে হাসপাতালটি দ্রুত চালুর পথে অগ্রসর হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (১৫ জুন) হাসপাতালটির অনুমোদনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মক্তাদির। তিনি জানান, হাসপাতালটি চালু হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সাধারণ মানুষ আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের আরও বেশি সুযোগ পাবেন।

নগরের চৌহাট্টা এলাকায় প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের অবকাঠামোগত কাজ ২০২৩ সালেই শেষ হয়। তবে প্রশাসনিক ও পরিচালনাগত জটিলতার কারণে এতদিন এটি চালু করা সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতাল ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হলেও এটি কোন কর্তৃপক্ষ পরিচালনা করবে—তা দীর্ঘদিন নির্ধারিত হয়নি। ফলে হাসপাতালটি হস্তান্তর ও কার্যক্রম শুরুর প্রক্রিয়া বিলম্বিত হয়।

প্রায় ৭ একর জায়গার ওপর নির্মিত হাসপাতাল ভবনে আধুনিক চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিভাগ রাখা হয়েছে। ভবনটিতে আইসিইউ, সিসিইউ, অপারেশন থিয়েটার, বহির্বিভাগ, ডায়াগনস্টিক সেন্টার, বিশেষায়িত ওয়ার্ড এবং কেবিন সুবিধা রয়েছে। তবে এখনো প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন ও জনবল নিয়োগের কাজ সম্পন্ন হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, অনুমোদন পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে হাসপাতালটি চালু করা হবে। এতে সিলেটের স্বাস্থ্যখাতে নতুন মাত্রা যুক্ত হবে এবং নগরবাসীর পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: