পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

আসন্ন ফুটবল ম্যাচকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলা-তে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় পটিয়া কলেজ

2026-06-16T20:53:33+00:00
2026-06-16T20:53:33+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
সারাদেশ
পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম 
পটিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
আসন্ন ফুটবল ম্যাচকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলা-তে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় পটিয়া কলেজ মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ শোভাযাত্রা শুরু হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে শোভাযাত্রাটি বাইপাস চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পটিয়া কলেজ মাঠে এসে শেষ হয়।

শোভাযাত্রা চলাকালে সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা। তারা প্রিয় দলের পক্ষে নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। এতে স্থানীয় পরিবেশে তৈরি হয় উৎসবমুখর আবহ।

আয়োজনে অংশ নেওয়া ফুটবলপ্রেমীরা জানান, আর্জেন্টিনা বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। সাম্প্রতিক সাফল্যে তারা গর্বিত এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, আসন্ন বিশ্বকাপেও আর্জেন্টিনা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আবারও শিরোপা জিতবে।

স্থানীয় ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। খেলাকে ঘিরে এ ধরনের আয়োজন পটিয়ার ক্রীড়ামোদী মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: