মদনে ইয়াবা সেবন ও বহনের দায়ে দু'জনকে কারাদণ্ড

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদন পৌর শহরের মাদক সেবন ও মাদক বহনের দায়ে দু'জনকে ৫শত টাকা করে অর্থদণ্ড এবং ১ মাস করে বিনাশ্রম

2026-06-16T13:40:19+00:00
2026-06-16T13:40:19+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ
মদনে ইয়াবা সেবন ও বহনের দায়ে দু'জনকে কারাদণ্ড
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:৪০ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদন পৌর শহরের মাদক সেবন ও মাদক বহনের দায়ে দু'জনকে ৫শত টাকা করে অর্থদণ্ড এবং ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার। 

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, 'আরজু মিয়া (৩৬) ও শামীম নামের দু'জন মাদক সেবনকারী পৌর শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ডেলিভারি করছেন।' এমন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ সহকারী কমিশনার (ভূমি)কে বিষয়টি অবগত করে তাৎক্ষণিক তারা অভিযানে বেড়িয়ে পরেন। অবশেষে সোমবার সন্ধ্যায় মদন পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মিতালী রোডে পুলিশ তাদের আটক করে। 

এ সময় আরজু মিয়ার কাছ থেকে ২ পিস এবং শামীমের কাছ থেকে ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 

পরে স্বাক্ষী ও পুলিশের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার তাদের দু'জনকেই ৫শত টাকা করে অর্থদণ্ড এবং ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

কারাদণ্ড প্রাপ্ত আরজু মিয়ার বাড়ি তিয়শ্রী ইউনিয়নের বাস্তা গ্রামে, তার পিতার নাম মিয়া চান এবং শামীমের বাড়ি চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে, তার পিতার নাম একদিল মিয়া। 

অভিযান সফল করতে- এসআই খোরশেদ আলম, এএসআই মজিবর রহমান, এএসআই মতিউর রহমান, এএসআই হুমায়ুন, এএসআই সাকিব সার্বিক সহযোগিতা সহযোগিতা করেন।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন করিম জানান, 'পুলিশের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার মহোদয় আরজু ও শামীম নামের দু'জনকে ৫শত টাকা করে অর্থদণ্ড এবং ১ মাস করে কারাদণ্ড দিয়েছেন।"

তিনি আরও জানান, 'মাদক ও জুয়ার বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা দিয়েছি। ওসি সালাহ উদ্দীন করিম থাকলে  মাদক-জুয়া থাকবে না, আর মাদক-জুয়া থাকলে ওসি সালাহ উদ্দীন করিম মদনে থাকবে না।'

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাওলিন নাহার জানান, ইয়াবা সেবন ও বহনের দায়ে মাদক বিরোধী আইনে পৌর শহরের মিতালী রোডে দু'জনকে ৫শত টাকা করে অর্থদনণ্ড এবং ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: