সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের’—শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে প্রকাশিত এ ধরনের সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার (১৫

2026-06-15T21:22:00+00:00
2026-06-15T21:22:00+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
জাতীয়
সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার খবর ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:২২ পিএম 
সংগৃহীত ছবি

‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের’—শিক্ষামন্ত্রীকে উদ্ধৃত করে প্রকাশিত এ ধরনের সংবাদকে ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৫ জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন—‘সংসদ সদস্যরা তাদের এলাকায় হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ নিয়ে আসেন। কিন্তু প্রাথমিক বিদ্যালয় স্থাপনের বিষয়ে তেমন সুপারিশ করেন না।’ তিনি আরও উল্লেখ করেন, ‘দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’

মন্ত্রণালয় জানিয়েছে, এসব বক্তব্যের ভিত্তিতে ‘প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে’ শীর্ষক যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয় এবং বিভ্রান্তিকর।

এছাড়া বিজ্ঞপ্তিতে কোনো ধরনের অসত্য বা বিভ্রান্তিকর সংবাদে প্রভাবিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রোববার (১৪ জুন) রাজধানীর শেরাটন হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, গ্রামভিত্তিক ম্যাপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে দেশের কোনো গ্রাম প্রাথমিক বিদ্যালয়বিহীন না থাকে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: