জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ষণের ঘটনায় কোনো ধরনের ভেদাভেদ নেই—সব ঘটনাই সমান গুরুত্বের সঙ্গে দেখা উচিত। তাঁর ভাষায়, ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়—সবই সমান অপরাধ।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫–২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, কোনো একটি ধর্ষণ ঘটনার বিচার চাওয়া হবে, আরেকটির ক্ষেত্রে বিচার চাওয়া হবে না—এটা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, দুর্নীতির ক্ষেত্রেও “বড় বা ছোট” বলে কিছু নেই; আইনের চোখে সব দুর্নীতিই সমান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে আলোচ্য বিষয়ের মধ্যে সীমিত থাকার আহ্বান জানান।