দুদকের সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি রেজাউল

অনলাইন ডেস্ক

জাতীয়

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি

2026-06-15T18:48:41+00:00
2026-06-15T18:49:16+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
দুদকের সার্চ কমিটির প্রধান হলেন বিচারপতি রেজাউল
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি বিচারপতি মো. রেজাউল হক।  এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি বিচারপতি রাজিক আল জলিলসহ আরও চারজন বিশিষ্ট ব্যক্তিকে।

রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আইন অনুযায়ী, সার্চ কমিটিতে আপিল বিভাগের একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য বিদায়ী সচিব এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অন্তর্ভুক্ত থাকেন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্যান্য সদস্যরা হলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, সিএজি নূরুল ইসলাম, পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম এবং অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ দিতে সার্চ কমিটি ২০০৪ সালের আইন অনুযায়ী কাজ করবে। কমিটির কোরাম হবে ন্যূনতম চার সদস্যের উপস্থিতি, এবং উপস্থিত সদস্যদের মধ্যে অন্তত তিনজনের সিদ্ধান্তে সুপারিশ চূড়ান্ত করা হবে।

সুপারিশ অনুযায়ী প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজন প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: