ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করাই বাজেটের প্রধান চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা এবং পরবর্তীতে সমৃদ্ধিশালী অর্থনীতিতে রূপান্তর করাই চলতি বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির

2026-06-15T18:39:16+00:00
2026-06-15T18:39:16+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
জাতীয়
ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করাই বাজেটের প্রধান চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা এবং পরবর্তীতে সমৃদ্ধিশালী অর্থনীতিতে রূপান্তর করাই চলতি বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক সংকটের প্রভাবে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় কোনো নেতিবাচক প্রভাব যেন না পড়ে এবং তারা ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে—এ লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। সরকার এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি। কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস পরপর তৃতীয় পক্ষের মাধ্যমে কার্যক্রম মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি যুক্ত থাকবেন না। জেলা প্রশাসকসহ সরকারি কর্মকর্তারাই এর সার্বিক বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন।

সরকারের লক্ষ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা আরও জোরদার করা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: