ভারতের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় ১১ দলীয় জোট

অনলাইন ডেস্ক

রাজনীতি

প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পানি, সীমান্ত ও বাণিজ্যসহ সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াতে

2026-06-15T20:56:41+00:00
2026-06-15T20:56:41+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
রাজনীতি
ভারতের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় ১১ দলীয় জোট
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৫৬ পিএম 
রাজধানীর শাহবাগে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ১১ দলীয় জোটের নেতারা।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পানি, সীমান্ত ও বাণিজ্যসহ সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। একই সঙ্গে সীমান্ত হত্যা ও কথিত ‘পুশ-ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

সোমবার (১৫ জুন) রাজধানীর শাহবাগে সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। তিনি অভিযোগ করেন, সীমান্ত, পানি বণ্টন ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। দেশের জনগণকে জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী, হামিদুর রহমান আযাদ, জালালুদ্দিন আহমদ, আসাদুজ্জামান ফুয়াদ এবং রাশেদ প্রধান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে সরকার ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যদিকে জালালুদ্দিন আহমদ বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, তবে তা যেন কোনোভাবেই নতজানু না হয়।

বক্তারা দাবি করেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুই দেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।

সমাবেশে অংশ নেওয়া নেতারা সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ এবং জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: