দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানের আহ্বান কর্নেল অলি

অনলাইন ডেস্ক

রাজনীতি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার

2026-06-13T19:04:39+00:00
2026-06-13T19:04:39+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
রাজনীতি
দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কঠোর অবস্থানের আহ্বান কর্নেল অলি
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:০৪ পিএম 
সংগৃহীত ছবি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, দেশের জনগণ বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারণে সমাজে নৈতিক অবক্ষয়, বিভাজন ও সুশাসনের সংকট তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনের মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে তিনি আরও বলেন, গ্রামাঞ্চলসহ সারাদেশে সন্ধ্যার পর সাধারণ মানুষের মধ্যে ভীতি কাজ করছে। নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতেও নিরাপত্তা ঝুঁকি রয়েছে, ব্যবসায়ী সমাজও উদ্বেগের মধ্যে রয়েছে।

অলি আহমদ দাবি করেন, কিছু অপরাধীকে গ্রেপ্তার করা হলেও চোর ও ছিনতাইকারীদের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি সরকারের উদ্দেশে বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া ১১ দলীয় জোটের পক্ষ থেকে সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জাতীয় স্বার্থে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে রাজনৈতিক সংলাপ ও সমঝোতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: