লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী আন্দোলন বাংলাদেশ

অনলাইন ডেস্ক

রাজনীতি

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অন্যায্য’ বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন

2026-06-11T20:49:48+00:00
2026-06-11T20:49:48+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
রাজনীতি
লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত অযৌক্তিক: ইসলামী আন্দোলন বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক ও অন্যায্য’ বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)।

দলটির দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তবে একটি প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা সমাধান হতে পারে না।

বৃহস্পতিবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএবির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল-এ ছয় নবজাতকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং তদন্তের দাবি রাখে। তবে এর জন্য সরাসরি লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, যদি কারও অবহেলা বা দায়িত্বহীনতা প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে জরিমানা করা যেতে পারে, কিন্তু হাসপাতালের লাইসেন্স বাতিল করা উচিত নয়।

আইএবি আরও দাবি করে, দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনা রয়েছে। এ অবস্থায় তুলনামূলকভাবে কম খরচে ও মানসম্মত সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর অবদান বিবেচনায় নেওয়া প্রয়োজন।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৬ বছরে হাসপাতালটি বিপুল সংখ্যক রোগীকে সেবা দিয়েছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনার নজির নেই বলেও তারা দাবি করে।

আইএবি স্বাস্থ্য অধিদপ্তরকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেছে, ঘটনার পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ব্যবস্থা না নেওয়াই যুক্তিযুক্ত।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: