বাজেট নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া: শুক্রবার প্রেস ব্রিফিং, সন্ধ্যায় মিছিল

অনলাইন ডেস্ক

রাজনীতি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটি জানিয়েছে, ১২ জুন বেলা সাড়ে

2026-06-11T21:23:12+00:00
2026-06-11T21:23:12+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
রাজনীতি
বাজেট নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া: শুক্রবার প্রেস ব্রিফিং, সন্ধ্যায় মিছিল
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:২৩ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে যাচ্ছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি জানিয়েছে, ১২ জুন বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন দিক নিয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

এর আগে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে সন্ধ্যা ৭টায় উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন আমির খাসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

দলের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে বাজেটের সামগ্রিক মূল্যায়ন ও জনগণের মতামত তুলে ধরা হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: