বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ঋণনির্ভর ও উচ্চাভিলাষী’ আখ্যা দিয়েছে খেলাফত মজলিস। দলটির শীর্ষ নেতারা বলেছেন, এই বাজেটের

2026-06-11T20:45:53+00:00
2026-06-11T20:45:53+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
রাজনীতি
বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাষী : খেলাফত মজলিস
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘ঋণনির্ভর ও উচ্চাভিলাষী’ আখ্যা দিয়েছে খেলাফত মজলিস। দলটির শীর্ষ নেতারা বলেছেন, এই বাজেটের বিশাল ঘাটতি ও ঋণনির্ভর কাঠামো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ মন্তব্য করেন।

নেতৃদ্বয় বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে দেশি-বিদেশি উৎস থেকে উচ্চসুদে ঋণ নিতে হবে, যা ভবিষ্যতে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে। তাদের মতে, দেশীয় ব্যাংক থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে।

তারা আরও বলেন, বাজেট ব্যয়ের বড় অংশই সুদ পরিশোধে ব্যয় হবে, যা অনুন্নয়ন খাতকে অগ্রাধিকার দিচ্ছে। একই সঙ্গে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলেও অভিহিত করেন তারা।

তবে বিবৃতিতে ইতিবাচক দিকও তুলে ধরা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্যকে তারা স্বাগত জানান। পাশাপাশি ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগকে প্রশংসনীয় বলা হয়।

শেষে নেতারা ঘুষ-দুর্নীতি দমন, অর্থ পাচার রোধ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার জোর দাবি জানান।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: