স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশগ্রহণ প্রসঙ্গে স্পষ্টতার দাবি রুমিন ফারহানার

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন

2026-06-15T20:38:40+00:00
2026-06-15T20:38:40+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
রাজনীতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ অংশগ্রহণ প্রসঙ্গে স্পষ্টতার দাবি রুমিন ফারহানার
অনলাইন ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৩৮ পিএম 
সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা
জাতীয় সংসদে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানানোর আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে—এ বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই। একই সঙ্গে বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে যে, আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না, কিংবা ‘ক্লিন ইমেজের’ প্রার্থীরা অংশ নিতে পারবেন কি না—এসব বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিনিধিত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হওয়ার কথা থাকলেও বর্তমানে বিভিন্ন জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে পরিচালনা করা হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে তার দাবি।

আলোচনায় জবাবে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এ বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট মন্তব্য করেননি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: