ইয়াবাসহ আটকের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক

রাজনীতি

চাঁদপুরে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।শনিবার (১৪ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এম.

2026-06-14T19:09:46+00:00
2026-06-14T19:09:46+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
রাজনীতি
ইয়াবাসহ আটকের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
অনলাইন ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৭:০৯ পিএম 
মো. রবিউল ইসলাম রবি। ছবি : সংগৃহীত
চাঁদপুরে ইয়াবাসহ আটক হওয়ার ঘটনায় ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (১৪ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এম. ইসমাইল পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা মো. রবিউল ইসলাম রবি শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের রবিউল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদল জানায়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় রবিউল ইসলাম রবিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার চাঁদপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে রবিউল ইসলাম রবি ৯০ পিস ইয়াবাসহ আটক হন। ঘটনাটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

যদিও বর্তমানে তিনি ছাত্রদলের কোনো সাংগঠনিক পদে ছিলেন না, তবে বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নতুন কমিটিতে পদপ্রত্যাশী হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: